পেকুয়ায় ভিজিএফ এর চাউল বিতরণে ব্যাপক অনিয়ম: টেক অফিসার লাঞ্ছিত
নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়ায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নে বিশেষ ভিজিএফ এর চাউল বিতরন করতে গিয়ে আ’লীগ নেতা কর্তৃক টেক অফিসার লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ৫ জুলাই সকাল ১০ টার দিকে বারবাকিয়া ইউনিয়নে হতদরিদ্র মাঝে বিশেষ ভিজিএফ এর চাউল বিতরন করা হয়েছে।
এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে টেক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মিজানুর রহমান। টেক অফিসার সাংবাদিকদের জানান, বারবাকিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল শামা কর্তৃক চাউল বিতরনের তালিকার বাইরের লোকজনদের জন্য চাউলের তদ্বির শুরু করে। এতে টেক অফিসার মিজানুর রহমান বাধা প্রদান করলে প্রথমে আ’লীগ নেতার সাথে বাড়াবাড়ি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। বিষয়টি টেক অফিসার উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার জন্য মোবাইল করলে তার মোবাইল কেড়ে নেয় এবং মোবাইলটি ভেঙ্গে ফেলে।
এ ব্যাপারে আ’লীগ নেতা আবুল শামার মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বারবাকিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।


















