পেকুয়ায় মদ ও গাঁজাসহ আটক-১
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ৪ লিটার বাংলা মদ ও ১,২০০ গ্রাম গাঁজাসহ পুলিশ একজনকে আটক করছে। এ সময় পুলিশ তার ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯ টার দিকে চকরিয়া বরইতলী রাস্তার মাথা হয়ে একটি মটরসাইকেল করে ২ জন ব্যক্তি মগনামা লঞ্চ ঘাটে যায়। পথিমধ্যে মটরসাইকেল চালকের ব্যবহারকৃত মোবাইলটি হারিয়ে যাওয়ায় তাদের পাটনারের সাথে যোগাযোগ করতে না পেরে ফেরত আসার সময় মগনামার ফুলতলা স্টশনে মটরসাইকেলটি দূর্ঘটনার শিকার হয়।
এ সময় মটরসাইকেল চালক ও স্থানীয় এক শিশু দূর্ঘটনায় আহত হয়। অপরদিকে মটরসাইকেলে থাকা আরেক আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসে আহতদের উদ্ধার করে। খবর পেয়ে পেকুয়া থানার এসআই বিমল কান্তি ঘটনাস্থলে গিয়ে ৪ লিটার বাংলামদ ও ১,২০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ ফারুক নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় আটক করে। এ সময় দূঘর্টনা কবলিত মটরসাইকেল ও জব্দ করে। সে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আধুনগর ৯ নং ওয়ার্ডের মনির আহমদের পুত্র বলে জানা গেছে।
আটককৃত মোহাম্মদ ফারুক জানায়, সে ভাড়ায় মটরসাইকেল চালিয়ে জীবন নিবাহ করে। সকালে এক ব্যক্তি তাকে চার শত টাকায় ভাড়া নিয়ে আধুনগর থেকে মগনামা লঞ্চ ঘাটে আসার জন্য ভাড়া করে।
এ বিষয়ে পেকুয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে এস আই বিমল কান্তি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সেসহ আরো অজ্ঞাত আসামী দেখিয়ে মামলা দায়ের করা হবে।


















