পেকুয়ায় ১৬টি দোকান ডাকাতি: ত্রিশ লক্ষ টাকার মালামাল লুট আহত ২

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়ায় গভীর রাতে ১৬টি দোকান ডাকাতি করে ত্রিশ লক্ষ টাকার মালামাল লুট করার ঘটনা ঘটেছে। ৬ মে ভোররাতে উপজেলার শীলখালী ইউনিয়নের জারুলবুনিয়া স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ভোররাতে ৩০/৩৫ জন মূখোশ পরিহিত লোক অস্ত্রসস্ত্র নিয়ে দোকানের তালা কেটে ১৬ টি দোকানের মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ওই স্টেশনের চায়ের দোকানদার নুরুল আলম ও কসমেটিক দোকানদার ছৈয়দ হোছাইন প্রতিবাদ করলে ডাকাতরা তাদের কে মারধর করে পালিয়ে যায়।

ব্যবসায়ীরা বলেন, ডাকাতির সময় পেকুয়া থানার ওসি হাবিবুর রহমানকে বেশ কয়েকবার বলা হয়েছে তারপরও তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠাননি। তিনি বার বার বলেন স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানানোর জন্য। এদিকে জারুলবুনিয়া স্টেশন ব্যবসায়ী সমিতির সেক্রেটারী জাফর মেম্বার ডাকাতির ঘটনা স্বীকার করে বলেন, ডাকাতরা এ ষ্টশনের ব্যাপক তান্ডব চালিয়ে দোকানের তালা কেটে মালামাল লুট করে ২ ব্যবসায়ীকে ব্যাপক মারধর করছে। ওই ষ্টশনে ডাকাতির কবলে পড়ে একটি ফলের দোকান, একটি কাপড়ের দোকান, ২টি কসমেটিকের দোকান, ৪টি মুদিরদোকান, ১টি সারের দোকান, ৪টি ফার্মেসী, ২টি চায়ের দোকান।

এদিকে ব্যবসায়ী ছৈয়দ হোছাইন জানান রাত আড়ার দিকে ৩০/৩৫ জন লোক গিরিলে ধাক্কা দেয়। এ সময় কে বলে ডাক দিলে তারা গিরিল কেটে দোকানে প্রবেশ করে আমাকে মারধর করে অস্ত্রের মূখে জিম্মী রেখে মালামাল লুট করে নিয়ে যায়। আইন শৃংঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় সচেতন মহল পেকুয়া থানার ওসির প্রতি ক্ষোভ জানায়। এদিকে সকালে ঘটনাস্থলে যায় পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান।

দুপুর ১ টায় পেকুয়া থানার ওসি (তদন্ত) এম এ হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ওসি তদন্ত এম এ হক জানান, ডাকাতির ঘটনা নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে জানতে পেকুয়া থানার ওসি (প্রশাসন) হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে ঘটনার কথা অস্বীকার করেন।    

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন