Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

ফেসবুকে বঙ্গবন্ধুকে কটুক্তি করায় ছাত্রদল নেতা কারাগারে

কুতুবদিয়া প্রতিনিধি:

ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় কারাগারে যেতে হলো কুতুবদিয়ার এক ছাত্রদল নেতাকে। রবিবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলা গেইট থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশে সৌপর্দ করেছিল।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. খোরশেদ আলম বলেন, বড়ঘোপ মুরালিয়া গ্রামের শহীদ বাবর তার নিজ নামের ফেসবুক আইডি থেকে “জিয়া বনাম বঙ্গবন্ধু” শিরোনামে পোস্টে বঙ্গবন্ধুকে অশালীন মানহানিকর মন্তব্য করেন।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করে পুলিশে সৌপর্দ করা হয়েছে। এ ঘটনার পর পর কটুক্তির প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে উপজেলা সদরে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, ফেসবুকে বঙ্গবন্ধুকে কটুক্তি করায় আটক শহীদ বাবরকে সোমবার (১৮ ডিসেম্বর) ৫৪ ধারায় আদালতে চালান দেয়া হয়েছে বলে জানান।

শহীদ বাবর মুরালিয়া গ্রামের মাস্টার জসীম উদ্দিনের পুত্র বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন