বাইশারীতে ওয়ার্ড যুবলীগ সভাপতির হোটেলে আত্মহত্যা


বাইশারীতে পরকীয়ার জের ধরে ওয়ার্ড যুবলীগ সভাপতি চট্টগ্রামের একটি হোটেলে আত্মহত্যা করেছে। তার নাম মোস্তাক আহমদ (৩৫ )। সে বাইশারী ইউনিয়নের ৮নম্বর মুস্তার আহমদের ছেলে।
বুধবার সকাল ৭টায় সে চট্টগ্রামের একটি হোটেলে আত্মহত্যা করে। আত্মহত্যাকারীর স্ত্রী জেসমিন আক্তার জানান, তার স্বামী পরকীয়ায় আসক্ত ছিলেন তার প্রবাসী জেঠাতো ভাই এর স্ত্রী জাইতুন নাহারের সাথে। তাদের বিয়ের আগ থেকে সে এ কাজে লিপ্ত ছিলো।
তিনি বলেন, শশুরকে অপরেশন করতে তারা ক’দিন ধরে চট্টগ্রামে অবস্থান করছিল। থাকেন চকবাজারের ফোর স্টার হোটেলে। বুধবার সকালে তার স্বামী ( মুস্তাক) অসুস্থতা বোধ করার কথা বলে সে বিছানায় শুয়ে পড়ে। আর তাকে (জসমিন) নাস্তা আনতে পাঠান নিচের রেস্টুরেন্ট থেকে। সে ফিরে এসে দেখে ভেতর থেকে হোটেল কক্ষ বন্ধ । অনেক ডাকাডাকির পর হোটেল ম্যানেজার সহ সকলে দরজা ভেঙ্গে দেখে তার স্বামী মুস্তাক আহমদ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
তার পারিবারিক সূত্র জানায়, মৃতদেহ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে বাইশারীর নিজ বাড়িতে নিয়ে আসে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, বিষয়টি শুনেছি তবে ঘটনাস্থল চট্টগ্রাম। লাশ বাইশারী পৌঁছলে বিস্তারিত জানাতে পারব।
এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন যুবলীগ সভাপতি একরামুল হক রাজু বলেন, আত্মহত্যাকারী বাইশারী ইউনিয়নের ৮নম্বর ওর্য়াড সভাপতি। সে কী কারণে আত্মহত্যা করেছে তিনি বিস্তারিত জানেন না।

















