বাইশারীতে জেলা পরিষদের পক্ষ থেকে বৌদ্ধ ধর্মীয় গুরুদের মানবিক সহায়তা 

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা মার্মা ও বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানি বৌদ্ধ ধর্মীয় গুরুদের মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, লবণ, চা পাতা, দুধ, চিনি ও সাবান প্রদান করেন।

শুক্রবার(১০ এপ্রিল ) বিকাল ৪টায় বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাইশারীতে অবস্থিত বৌদ্ধ বিহারের বৌদ্ধ ধর্মীয় গুরুদের জেলা পরিষদ থেকে পাঠানো মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা মার্মা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ধর্মীয় গুরুজনেরা বিহারে অবস্থান করছেন। জেলা পরিষদের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী গুলো প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান ভিডিও কলের মাধ্যমে ধর্মীয় নেতাদের সাথে করোনাভাইরাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যাতে এই দুর্যোগময় মুহুর্ত গুলোর কথা সকলকে জানিয়ে দেন এবং সবাই সচেতন থাকেন।

বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম বলেন, আমি সব সময় আপনাদের পাশে আছি। যে কোন সমস্যায় আমি দ্রুত আপনাদের নিকট সাহায্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন