রাজস্থলীতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে ১ জন

fec-image

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এক ব্যক্তিকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা।

ডাঃ কামাল বলেন, ওই ব্যক্তি জ্বর, সর্দি-কাশি নিয়ে হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসোলেশনে থাকার ব্যবস্থা করেন।

ডাঃ কামালা জানান, শুক্রবার সকালে ১০ জনের রক্তের নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) পাঠানো হয়েছে।

আর গেল ৮এপ্রিল পাঠানো ২৪ জনের রক্তের নমুনার মধ্যে ৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। পাওয়া ৮ জনের সকলের রিপোর্ট নেগেটিভ। আরও ১৬ জনের রিপোর্ট বাকী আছেন বলে ডাক্তার যোগ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন