বাইশারীতে পুলিশের নিরাপত্তা জোরদার


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা নিরাপত্তা জোরদার করেছেন। গর্জনিয়া প্রবেশ পথে পেঠান আলী পাড়া ও বাইশারী বাজারের বিভিন্ন পয়েন্টে এসআই বেলালের সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের টিম কাজ করেছেন।
সার্বিক দায়িত্বে রয়েছেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন সাহা।
শোভন সাহা বলেন, আমাদের পার্শ্ববর্তী জেলা কক্সবাজারে পুলিশের প্রধান আইজিপি মহোদয়ের আগমন উপলক্ষে বাইশারীসহ আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং ৩টি পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি করা হচ্ছে।
তিনি আরও বলেন, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ প্রস্তুত রয়েছে। যাতে করে অপ্রীতিকর ঘটনা না ঘটে।
স্থানীয়রা জানান, এভাবে টহল জোরদার থাকলে অপরাধীরা বাইশারী এলাকায় আর ঢুকতে সাহস পাবে না। তাই এলাকাবাসী পুলিশের এই নিরাপত্তাকে সাধুবাদ জানান।

















