ডাকাত কামালের চাঁদাবাজি

বাইশারী বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার ব্যবসায়ীদের নিকট ডাকাত কামাল ও সহযোগীদের চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ী ও সাধারণ জনগণের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বক্তারা।

শনিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে বাইশারী বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সাম্প্রতিক সময়ে কৃষক ছৈয়দ নুরের ওপর সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য বাইশারী – ইদগড় সড়কে ডাকাত কামাল প্রতিনিয়ত মালামালের গাড়ী আটকিয়ে মালামাল লুট করে নিয়ে যায় এবং তার চাহিদামত চাদা না দিলে গাড়ী ও আটক করে রাখে।এই সব চলে সবসময়। যার ফলে ব্যবসারা অতিষ্ঠ। ব্যবসায়ীরা অবিলম্বে ডাকাত কামালকে আইনের আওতায় আনার দাবী জানান।

এসময় বক্তব্য দেন, বাজার সমিতির সভাপতি আবদুল করিম , ব্যবসায়ী মোঃ সেলিম, মাওলানা আবদুল গফুর মাওলানা আবদুর রহিম, মোঃ রফিক বশরী, আবদুর রসিদ প্রমুখ।

মানববন্দন পরিচালানা করেন ব্যবসায়ী নেতা মোস্তফা কামাল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন