বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে ২০৪ কার্টুন অবৈধ ভারতীয় অরিশ ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

রবিবার (২৬ জানুয়ারি) বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোনের আওতাধীন প্রশিক্ষণ টিলা এলাকায় ভোরে রাঙ্গামাটিগামী চাঁদের গাড়ীতে তল্লাশি চালিয়ে ২০৪ কার্টুন ২১৪০ প্যাকেট সিগারেট ও দুইটি লাগেজ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। যার আনুমানিক বাজার মুল্যে ৩ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেয়া বিজিবির হাবিলদার মো: কামাল হোসেন মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন। এসব আটককৃত সিগারেট কাস্টমস অফিসে জমা দেয়ার কথা জানায় বিজিবি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন