বাঘাইছড়ি সাজেক ইউনিয়নের বাঘাইহাটে অবৈধ রাস্তা নির্মাণের উদ্যোগ
সাজেক প্রতিনিধি :
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘইহাটের রিজার্ভ ফরেস্ট এলাকায় অবৈধভাবে হাজাছড়া কিয়াংঘাট এলাকা থেকে গংগ্রােমর দুইপথা রাস্তার মুখ পর্যন্ত দীর্ঘ প্রায় ৫-৬ কি.মি.রাস্তা নির্মাণের জন্য উদ্যোগ নেয় স্থানীয় উপজাতিয়রা। রাস্তা নির্মাণের জন্য গতকাল সোমবার বিকালে চট্রগ্রাম থেকে ভাড়া করে একটি বোল্ডোজার আনেন।
মঙ্গলবার সকালে বোল্ডোজার দিয়ে কাজ শুরু করার খবর পেয়ে বাঘাইহাট ফরেস্ট রেঞ্জের বীট কর্মকতা সেখানে গিয়ে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন এবং বোল্ডোজার ফিরিয়ে আনার জন্য বলেন। তবে চাকমারা দাবী করেন বোল্ডোজারটি আনা হয় মূলত রেতকাটাছড়া এলাকায় জমি সমান করার জন্য।
গত ১৭এপ্রিল থেকে রাস্তা নির্মণের জন্য বাঘইহাটের রিজার্ভ ফরেস্ট এলাকার বন বিভাগের শতশত সুবুজ বৃক্ষ এবং পাহাড় কেটে রাস্তার কাজ শুরু করেন। তবে রাস্তাটির কোন প্রয়োজন নেই মনে করেন সাধারণ জণগন। কারন বাঘাইহাট হতে যে রাস্তাটি রয়েছে হাজাছড়া কিয়াংঘাট এলাকা থেকে গংগ্রােমর দুইপথা রাস্তার মুখ পর্যন্ত সেটি মাত্র ৩ কি.মি.।


















