বান্দরবানে আওয়ামী আইনজীবি পরিষদ গঠন

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে আওয়ামী আইনজীবি পরিষদ গঠন করা হয়েছে। এ্যাড. জয়নাল আবেদীনকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আওয়ামীপন্থী আইনজীবী পরিষদ গঠন হয়। রবিবার রাতে ইসলামপুর এলাকায় মাহবুবুর রহমান স্মৃতি সংসদে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মজিবর রহমানের সভাপতিত্বে জেলার কর্মরত আওয়ামীপন্থি আইনজীবীদের বৈঠকে এ কমিটির গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সদস্য সচিব এ্যাড. মো. ইকবাল করিম, যুগ্ন আহবায়ক স্বপন কুমার চৌধুরী, তপন কুমার দাশ এবং অর্থ সচিব বাসংথুয়াই মার্মা। এসময় এ্যাড. শামসুল ইসলাম চেীধুরী, শামসুল আলম, কৌশিক দত্ত, মেমাচিং, সুমন চক্রবর্তী, মো. আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।

আহবায়ক এ্যাড. জয়নাল আবেদীন বলেন, সারাদেশের আদালতে আওয়ামী আইনজীবী পরিষদ রয়েছে। একটু বিলম্বিত হলেও বান্দরবানে আইনজীবি পরিষদ গঠন করা হয়েছে। এ পরিষদের মাধ্যমে সরকার এবং সরকারপন্থিদের আইনি সহযোগীতা করার সুযোগ পেল আইনজীবীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন