Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত ২

jamir-bandarban-news-25-9

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে কাঠ বোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন ট্রাক চালক মো. ইউছুপ ও কাঠ ব্যবসায়ীর কেরানী সামশুল আলম। অন্যদিকে লামায় কাভার্ড ভ্যান উল্টে ২ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, রবিবার দুপুরে জেলা শহর থেকে কাঠ বোঝাই করে ঢাকার উদ্দেশ্য চট্টমেট্ট্রো ট-১১-১০৯৪ ট্রাকটি রওনা দেয়। শহরের অদূরে রেইচা নামক এলাকায় (সেনা ক্যাম্পের কাছে) পাহাড়ী ঢালু রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি প্রায় ২৫ফুট খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক মো. ইউছুপ ও কাঠ ব্যবসায়ীর কেরানী সামশুল আলম নিহত হন। এ সময় ট্রাকের হেলপার হাবিবুর রহমান আহত হন।

এদিকে খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে সেনা বাহিনীর সদস্যরা পৌঁছে গিয়ে উদ্ধার কাজে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে আসে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ বলেন, জেলা শহর থেকে কাঠ বোঝায় ট্রাকটি উল্টে রেইচা এলাকায় উল্টে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে। নিহতদের মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে লামা সড়কে মিরিঞ্জা পাহাড় নামক স্থানে কাভার্ড ভ্যান উল্টে ২ জন আহত হয়েছে। আহতরা হলেন চালক নানু মিয়া (৬০) ও হেলফার মো. জাগের (২৮)।

সরজমিনে জানা যায়, পার্শ্ববর্তী আলীকদম উপজেলার পানবাজার মিশন এলাকার একটি সরকারী স্কুল নির্মাণের নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় লামার মিরিঞ্জা এলাকায় গাড়ীটি উল্টে যায়। গাড়ী নাম্বার ফিরোজপুর ট- ১১-০০৮৭।

এ সময় গাড়ীর ড্রাইভার নানু মিয়া, পিতা মৃত সামশু, গ্রাম মিরপুর ঢাকা ও হেলফার মো. জাগের, পিতা মৃত আজগর মন্ডল, মিরপুর ঢাকা গুরুতর আহত হয়।

ড্রাইভারের অদক্ষতার কারণে এই দূর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যেক্ষদর্শীরা জানায়। আহতদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।

লামা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উহ্লা ওয়াং মার্মা জানান, হেলফার মো. জাগের’এর এর অবস্থা আশঙ্কাজনক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন