বান্দরবানে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি আইন বাতিলের দাবিতে বাঙালি ছাত্র পরিষদের মানব বন্ধন

DSC01427

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংসদে একতরফাভাবে পাস করে আইনে পরিণত করার সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন কর্মসূচী পালন করে বাঙালি পরিষদ। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বান্দরবান প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধক কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে নেতৃত্ব দেন বাঙালি ছাত্রপরিষদ সভাপতি মো. কামরান ফারুক।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পার্বত্য নাগরিক পরিষদের আহবায়ক মোঃ আতিকুর রহমান, নাগরিক পরিষদ নেতা আবদুর রহমান মানিক, বাঙালি ছাত্রপরিষদ বান্দরবানের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দীন, ছাত্রনেতা গিয়াস উদ্দীন প্রমূখ। এছাড়াও বান্দরবান কলেজের কয়েকশ ছাত্র-ছাত্রীসহ বাঙালি ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশ নেয়।

বাঙালি ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা অবিলম্বে এ বিতর্কিত ভূমি কমিশন আইন যাতে সংসদে উত্থাপন করা না হয় তার জন্য হুশিয়ারি উচ্চারণ করেন। সর্বক্ষেত্রে বাঙালিদের কে সাংবিধানিক সম-অধিকার ফিরিয়ে দেয়ার জোর দাবী জানান।
অন্যথায় তিন পার্বত্য জেলায় হরতাল, অবরোধ সহ কঠোর কর্মসূচীর মাধ্যমে সরকারকে এ কমিশন ্আইন বাতিলে বাধ্য করা হবে।

উল্লেখ্য, বাঙালী ছাত্র পরিষদের অভিভাবক সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি সরকারের সাথে বৈঠক করে ভূমি কমিশনের সংস্কার প্রস্তাব দেয়। কিন্তু তাদের এ প্রস্তাব বাঙালী ছাত্র পরিষদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এ নিয়ে সৃষ্ট মত ভিন্নতায় ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদত্যাগ করেন। ইতোমধ্যে বাঙালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটি এ সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে ভূমি কমিশনের বাতিল দাবী করে মানববন্ধন ও সমাবেশ করেছে। এবার বান্দরবান কমিটিও বাতিল দাবী করলো। বাকি খাগড়াছড়ি কমিটির কার্যক্রম স্থগিত রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন