বান্দরবানে শ্রমিকলীগ নেতাকে পেটালো আওয়ামীলীগ

স্টাফ রির্পোটার:

বান্দরবান জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান (পোয়া মাহাবুব) ও তার দু-ভাই বান্দরবান বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং যুবদলের সহ-সভাপতি জসিম উদ্দিন তুষার ও মো. হুমাযুন তারা তিনজন মিলে পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মো.আজম উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল- সমাবেশ করেছে জেলা শ্রমিকলীগ।

বৃহস্পতিবার দুপুরে “শ্রমিক নেতা আজমের উপর হামলা কেন পোয়া মাহাবুব জবাব দে” এই শ্লোগানে শহরে মিছিল করেছে জেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি সুকত বড়ুয়া, সাধারণ সম্পাদক মো. রফিক, পৌর শ্রমিক লীগের আহবায়ক শামসুল আলম (সামু) যুগ্ন আহবায়ক নুরুল আলম, মো. এরশাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মাহাবুবুর রহমান ও দু ভাই জসিম, হুমাযুন এরা জেলার চিহ্নিত ভুমি দস্যু ও সন্ত্রাসী। বিনা কারণে তারা আজমের উপর হামলা চালিয়ে ও নগত অর্থ ছিনিয়ে নেয়। অতিসত্তর তাদের গ্রেফতার ও বিচারের দাবী করেন বক্তারা।

শেখ মো.আজম জানান, বুধবার সন্ধ্যায় মাহাবুর রহমান ফোন করে ওয়ালটন সেল্স রুমে আসতে বলে। জমিজমা সংক্রান্ত ৯৬ হাজার টাকা মিঠিয়ে দিই। কিন্তু মাহাবুব আমার থেকে ৫ লক্ষ টাকা দাবী করেন। তথন আমি বলি আপনাদের চাহিদানুযায়ী টাকা দিয়ে দিয়েছি। এ কথা বলার পর তারা (মাহাবুব, জসিম, হুমায়ন) তিনজন মিলে জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদকত লক্ষী পদ দাশের উপস্থিতে আমার কাছে থাকা আরো ২ লক্ষ চার হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর শো-রুমের দরজা বন্ধ কিলঘুসি, লাথি মরতে থাকে। পরে মারাত্বক ভাবে আহত অবস্থায় তারা আমাকে ছেড়েদেয়। এব্যাপারে বান্দরবান সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন