পার্বত্য অঞ্চলকে প্রাধান্য দিয়ে পর্যটন খাতকে এগিয়ে নেয়ার আহবান
স্টাফ রির্পোটার:
বান্দরবানে নানা আয়োজনে বর্নাঢ্য পরিবেশে আর্ন্তজাতিক পর্বত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্দ্যগে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালযের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র সিকদার। অতিরিক্ত জেলা প্রশাসক এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে কৃষি বিভাগের উপ পরিচালক আবুল কালাম আজাদ, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা, জেলা পশু সম্পদ কর্মকর্তা সুনিল বরণ শিল প্রমুখ বক্তব্য রাখেন।
দেশের পাহাড়ে কেন্দ্রীয় পর্যটন শিল্প গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। বক্তরা বলেন দেশের সবচেয়ে বড় বড় পাহাড়গুলো বান্দরবান জেলায়। জেলার চিম্বুক, কেউক্রাডং, তাজিনডং, বড় মদক, ছোট মদক, রাইনক্ষ্যং এসব এলাকাকে ঘিরে পর্যটনের নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্রতিবছর এসব ছোট বড় পাহাড়ে ট্রেকিং করতে দেশের বিভিন্ন স্থান হতে পর্যটক ও ভ্রমন পিপাষুরা বান্দরবানে আসছে। একই সাথে পার্বত্য অন্য দুই জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িও সফর করছে। এসব এলাকাকে নিয়ে একটি এক্সক্লুসিভ পর্যটন জোন গড়ে তোলা সম্ভব। বক্তরা আলো বলেন বান্দরবানের সুইচ্চ পাহাড়গুলোকে কেন্দ্র করে ট্রেকিং এর নতুন সম্ভাবনা শুরু হয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের আর্থনৈতিক অবস্থার পরিবর্তন সম্ভব বলে মনে করেন প্রধান অতিথি বিকাশ চন্দ্র সিকদার।


















