বান্দরবানে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সামনে ৮ জুলাই মঙ্গলবার ৯টা থেকে ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন, অথচ স্বাস্থ্যসেবার অন্যতম মূল ভিত্তি হিসেবে মাঠপর্যায়ে নিরলস কাজ করছেন তারা।
তাদের মূল দাবি, ১৪তম গ্রেড থেকে উন্নীত হয়ে ১১তম গ্রেডে উন্নয়ন এবং স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সংশোধন করে ৬ দফা দাবি বাস্তবায়ন।
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

















