দূর্গাপুজা উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের

বান্দরবানে ৩২টি পূজামন্ডপে চেক প্রদান

fec-image

আসন্ন হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন পুজা মন্ডপের জন্য অনুদানের চেক বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ।

আজ সোমবার দুপুরে জেলা পরিষদ কনফারেন্স কক্ষে প্রধান অতিথি থেকে এসব চেক তুলে দেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এই অনুদান সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রদান করা হয়েছে।

এসময় বান্দরবানের সাতটি উপজেলায় ছোট-বড় ৩২টি পুজা মন্ডপের জন্য ২৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

সভায় অধ্যাপক থানজামা লুসাই বলেন, দুর্গাপূজা চলাকালীন সকল মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া পূজায় আগত ভক্তরা যাতে নিবিঘ্নে অংশগ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, সদস্য মো.আবুল কালাম, মো.নাছির উদ্দিনসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন