৪১ বিজিবি কর্তৃক

কাপ্তাইতে প্রাইভেটকারসহ অবৈধ সিগারেট আটক

fec-image

রাঙামাটির কাপ্তাই জোন ৪১ বিজিবি পাচারকালে প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. কর্নেল কাওসার মেহেদীর নির্দেশনায় নায়েব সুবেদার মো. মাসুদ রানা-এর নেতৃত্বে ব্যাটালিয়নের ১ নং জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে অবৈধভাবে বহনকৃত চার হাজার ৪০৯ প্যাকেট বিদেশী সিগারেট, একটি আইফোন, একটি একটি স্যামসাং মোবাইল, একটি টয়োটা (করলা) প্রাউভেটকার জব্দ করা হয়। এ ঘটনায় মো. হুমায়ন কবীর চৌধুরী (৩৪) নামের এক যুবককে আটক করা হয়।

আটক যুবক চিৎমরম ইউনিয়নের মুসলিমপাড়া শীলছড়ি এলাকার আক্তার হোসেনের ছেলে।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫৯ লাখ টাকা ১১ হাজার টাকা।

এ বিষয়ে ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন