বাবার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিল মেয়ে

fec-image

বাবার মরদেহ ঘরে রেখে অশ্রুসিক্ত নয়নে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করল মেয়ে মেমেসিং মারমা। মেমেসিং মারমা রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তার বাবার মরদেহ ঘরে রেখে ধর্ম বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে।

সোমবার বিকালে কিডনী রোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা উপাচিং মারমা (৪৭)। তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩নং ওয়াগ্গা ইউনিয়ন কুকিমারা পাড়া এলাকার বাসিন্দা এবং মেমেসিং মারমার বাবা। উপাচিং মারমা পেশায় একজন দরিদ্র কৃষক ছিলেন।

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা জানান, মেমেসিং মারমা এবার এসএসসি পরীক্ষার্থী। সে ব্যবসা বিভাগ থেকে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে হতে অংশ নিচ্ছেন। মেয়ের পরীক্ষা শেষে ধর্মীয় কার্যাদি সম্পন্ন করে বিকালে তার বাবার লাশ দাহ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন