‘ভোক্তারা সচেতন হলে অসাধু চক্ররা প্রতারণা করতে পারে না’

fec-image

ভোক্তারা সচেতন হলে অসাধু চক্ররা প্রতারণা করতে পারবে না বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হাসেন খান। শুক্রবার (৩১ মে) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কেউ প্রতারণার শিকার হলে প্রশাসনকে অবহিত করুন। যিনি প্রতারণার বিরুদ্ধে অভিযোগ করবেন তিনিও লাভবান হবেন। তবে তা যেন কোন মিথ্যা অভিযোগ করা না হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন