ভোটারের দৃষ্টিতে ভোটের পরিবেশ

fec-image

উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার কথা জানাচ্ছেন ডাকসুর ভোটাররা। বিশ্ববিদ্যালয়টির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়রা আঞ্জুম বিবিসি বাংলাকে বলেন, “প্রথমবার ভোট যেহেতু, এক্সপেরিয়েন্স অনেক সুন্দর। খুব অর্গানাইজ ওয়েতে ভোট নেওয়া হচ্ছে”।

তবে ৪১টি ভোট দেওয়ার জন্য সময় কিছুটা কম বলে জানান এই শিক্ষার্থী। একই কেন্দ্র কার্জল হলের ভোটার রুবাইয়া বারী মোহনা বলছেন, “আমি এর আগে জাতীয় নির্বাচনে ভোট দেই নাই, এটা আমার জীবনের প্রথম ভোট। তো এক্সপেরিয়েন্স অনেক ভালো”।

সূর্য সেন হলের শিক্ষার্থী সোবহান হৃদয় বলেন, “শান্তিপূর্ণ পরিবেশ আছে। নির্বাচনের পুরোটা সময় যদি এমন থাকে, তাহলে আশা করছি একটি ঐতিহাসিক ডাকসু আমাদের এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে”।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডাকসু, ডাকসু নির্বাচন, ঢাবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন