মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান

fec-image

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান যেসব দেশে হামলা চালিয়েছে, তার সংক্ষিপ্ত চিত্র এখানে তুলে ধরা হলো:

সৌদি আরব : দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তারা ইরান থেকে ছোড়া ১৮টি ড্রোন ধ্বংস করেছে।

বাহরাইন : সাইরেন বেজে ওঠার পর কর্তৃপক্ষ বাসিন্দাদের রাতভর নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে।

সংযুক্ত আরব আমিরাত: দেশটি জানিয়েছে, রাতভর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে গেছে। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে ইউএই’কে লক্ষ্য করে এখন পর্যন্ত ৫১৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুই হাজার ২১০টি ড্রোন ছোড়া হয়েছে।

ইসরায়েল : দেশটির জরুরি সেবা কিছু ভিডিও প্রকাশ করেছে। সেগুলোতে দেখা গেছে যে ইসরায়েলের মধ্যাঞ্চলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ফল। এই হামলায় কেউ আহত হয়েছে কিনা, তা জানানো হয়নি। তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত এক দিনে ১৩৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইরাক : ইরাকি কুর্দিস্তানের রাজধানী এরবিলে এক দম্পতি নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার প্রেসিডেন্ট। কুনা সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান সেখানে একটি ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে এই ঘটনা ঘটেছে।

বিবিসি বাংলা

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, মধ্যেপ্রাচ্য, যুদ্ধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন