মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

fec-image

ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত ও ৭ জন আহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের আজমানে ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের সালেহ আহমেদ নিহত হন। বাহরাইনেও ১ বাংলাদেশি নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এছাড়া, কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি বর্তমানে চিকিৎসাধীন।

এদিকে, আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। তবে জাহাজের সকল নাবিক নিরাপদ রয়েছেন।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে গভীর সমবেদনা জানিয়েছে ঢাকা। সংঘাত এড়িয়ে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, ইসরায়েল, তেহরান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন