মহালছড়িতে অযত্ন-অবহেলায় পড়ে আছে একাধিক শহীদ মিনার

11.10.2013_Sahid Minar NEWS Pic-03

নিজস্ব প্রতিবেদক, পার্বত্যনিউজ :

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় অযত্ন-অবহেলায় ও অরক্ষিত অবস্থায় পড়ে আছে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারগুলি। উপজেলার এই শহীদ মিনারগুলির করুণ অবস্থা দেখার কেউ নেই।

১৯৫২ সালের বাঙালী জাতির মাতৃভাষা বাংলার জন্য আত্মদানকারী ভাষা শহীদদের স্মরণে মহালছড়ি উপজেলার বিভিন্ন স্থানে নির্মিত একাধিক শহীদ মিনার বর্তমানে অযত্নে, অবহেলায়, অরক্ষিত অবস্থায় এক অবমাননাকর অবস্থায় রয়েছে। প্রায় সময় দেখা যায় অনেকে মিনারের পাদদেশে পায়ে জুতা পায়ে নেশা জাতীয় দ্রব্য পান করে থাকে। এছাড়াও অনেক সময় গরু, ছাগল শুয়ে থাকতে দেখা যায়। যা ভাষা শহীদদের জন্য চরম অবমাননাকর বলে মনে করছেন এলাকার সচেতন মানুষেরা।

একদিকে বর্তমান সরকার ৫২ সালের ভাষা শহীদদের প্রতি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গভীর শ্রদ্ধা জানাতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর অন্যদিকে তাঁদের উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনারগুলির এই করুণ অবস্থা হওয়ায় মহালছড়ি উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

উপজেলার শহীদ মিনারগুলো প্রশাসনিক রক্ষণাবেক্ষণ না থাকার কারনে এ পরিস্থিতি তৈরী করেছে বলে মনে করেন মহালছড়ির সাংবাদিক মিল্টন চাকমা। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের নির্লিপ্ততা ও উদাসিনতাই এর মূল কারন বলেও মনে করেন তৃনমুল সাংবাদিক।

সশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যপারে দ্রুত যথাযথ পদক্ষেপ নেবেন এটাই প্রত্যাশা করছে মহালছড়ি উপজেলার সর্বস্তরের জনগণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন