মহালছড়িতে আওয়ামীলীগের অভিনন্দন মিছিল অনুষ্ঠিত

 

জুয়েল দাশ, মহালছড়িঃ

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার রাত আট ঘটিকার সময় উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ জসীম উদ্দিন এর নেতৃত্বে একটি অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়েছে । জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্যেশ্যে দেওয়া ভাষণের পর পরই এ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ০৭:৩০ মিনিটে জাতীর উদ্দেশ্যে ২০ মিনিটের একটি ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । যা একযোগে প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও সকল বেসরকারী টেলিভিশনে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন