মহালছড়িতে জরুরী আইন শৃংখলা বৈঠক অনুষ্ঠিত : শনিবার থেকে ক্লাশ শুরু

mohalchari news 08-09-13

মুজিবুর রহমান ভুইয়া / জুয়েল দাশ :

মহালছড়ি কলেজে গত শনিবার চুক্তিবিরোধী ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের কাউন্সিলকে কেন্দ্র করে  পাহাড়ী বাঙ্গালী সংর্ঘষের ঘটনায় আজ রোববার প্রশাসনিকভাবে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের সিদ্দান্ত অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আগামী শনিবার থেকে কলেজে পুনরায় ক্লাস চালু হবে। কলেজ কার্যক্রম চালু হওয়ার পর ঘটে যাওয়া পাহাড়ী-বাঙ্গালী সংগঠিত সংঘর্ষের ঘটনার তদন্তে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে। এবং কমিটি গঠন করার তিন দিনের মধ্যে উক্ত কমিটিকে তদন্ত শেষ করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।

বৈঠকে মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আরিফ বলেন, কলেজে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হলে ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি ও মিছিল মিটিং নিষিদ্ধ করতে হবে এবং ক্লাস চলাকালীন সময়ে ছাত্র/ছাত্রী ছাড়া বহিরাগত কেউ যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কলেজ কর্তৃপক্ষকে বিশেষ নজর রাখতে হবে। কলেজ কর্তৃপক্ষকে এই ব্যাপারে খুব দ্রুত ব্যাবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আরিফ, উপজেলা নির্বাহী অফিসার মো: আবু শাহেদ চৌধুরী, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো: জোবায়েরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান লাব্রেচাই মারমা ও শিক্ষকদের মধ্যে বাবু তুষার কান্তি দাশ, ফরিদুল আলম চৌধুরী।

অপর দিকে উপজেলা পরিষদ মিলয়াতন কক্ষে জরুরী আইন শৃংখলা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোনের উপ- অধিনায়ক মেজর আরিফ। অন্যান্যের মধ্যে ক্যাপ্টেন মাসুদ রেজা সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান থুইহলাং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কাকলী খীষা, উপজেলা নির্বাহী অফিসার মো: আবু শাহেদ চৌধুরী, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকতা জোবায়েরুল ইসলাম, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রতন শীল, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: হোসেন বাবু।

গত শনিবার উত্তেজিত জনতা দ্বারা স্থানীয় জনসংহতি সমিতির (এমএনলারমা) অফিস ভাঙচুরের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অফিসটি মেরামত করে দেওয়ার জন্য মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমা, আ.লীগ সাধারন সম্পাদক রতন শীল ও উপজেলা বিএনপির সভাপতি মো: হোসেন বাবু-কে দ্বায়িত্ব নেন।

বৈঠকে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সভার প্রধান অতিথি মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আরিফ এলাকার আইন শৃংখলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত শনিবার মহালছড়ি কলেজে পিসিপি’র কাউন্সিলকে কেন্দ্র করে পাহাড়ী-বাঙ্গালী দুই ঘন্টা ব্যাপী সংর্ঘষ চলে। এতে উভয় পক্ষের অন্তত: ১২জন আহত হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন