Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মহালছড়িতে প্রতিবাদ সমাবেশ

Mahalchari Protest pic

মহালছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মহালছড়িতে কৃত্য পেশা ভিত্তিক প্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূনর্বহাল রাখা, উপজেলায় ইউএনও’র কতৃত্ব বাতিল, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভুত সকল ধরণের প্রেষণ বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে বিসিএস (২৬ ক্যাডার), নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, মহালছড়ি উপজেলা মৎস্য অফিসার শেখ মো. এরশাদ বিন শহীদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চঞ্চল কেতন চাকমাসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সমাবেশে বক্তারা দাবী সমূহ পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন