বি‌ভিন্ন সম্প্রদা‌য়ের সা‌থে

মা‌টিরাঙ্গায় পৌর বিএনপির মতবিনিময় সভা

fec-image

গুঁড়ি গুঁড়ি বৃ‌ষ্টি ও প্রতিকূল প‌রি‌বেশ উ‌পেক্ষা করে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ৭নং ওয়ার্ড চাকমা, মারমা, ত্রিপুরা ও সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

র‌বিবার (২৮ জুলাই) ‌বিকা‌ল ৫টায় বরঝালা সরকারী প্রাথ‌মিক বিদ্যালয় মা‌ঠে অনু‌ষ্ঠিত সভায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপ‌তি শাহজালাল কাজল।

৭নং ওয়ার্ড চাকমা, মারমা, ত্রিপুরা ও সনাতন ধর্মালম্বীদের আ‌য়োজ‌নে অনু‌ষ্ঠিত সভায় ৭নং পৌর ওয়ার্ড বিএনপি সভাপতি মো: দেলোয়ার হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে বিশেষ অতিথি পৌর বিএন‌পির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা ও ৭নং ওয়ার্ড বিএনপির সহ সভাপ‌তি মঙ্গল কুমার চাকমা ছাড়াও পৌর বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক সাদ্দাম হো‌সেন,

যুগ্ম সম্পাদক আ‌শিষ দত্ত, পৌর যুবদ‌লের আহ্বায়ক গিয়াস উ‌দ্দিন, স্বেচ্ছাসেবক দ‌লের আহ্বায়ক শহীদুল ইসলাম, ম‌হিলা দ‌লের সভা নেত্রী জয়শ্রী শিল্পী, ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান রা‌না ও স্থানীয় বিমল চাকমা প্রমুখ বক্তব্য দেন। এ‌তে প্রধান বক্তা ছি‌লেন পৌর বিএন‌পির সাধারণ সস্পাদক ইব্রাহীম পা‌টোয়ারী।

ফ্যাসিস্ট আওয়ামী সরকা‌রে দীর্ঘ ১৬ বছরের দুঃশাস‌ন ও লুটপা‌টের কথা উ‌ল্লেখ ক‌রে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে শাহ জালাল কাজল ব‌লেন, বিএন‌পি স‌ম্প্রী‌তি উন্নয়‌নে বিশ্বা‌সী। তাই বিএন‌পি যতবার ক্ষমতায় এসেছে ততবারই দে‌শের সাসপ্রদা‌য়িক সম্প্রী‌তি, উন্নয়ন ও জনগ‌ণের ভো‌টের অ‌ধিকার নি‌শ্চিত ক‌রে‌ছে।

গত ১৬ বছ‌রে মা‌টিরাঙ্গার কোথাও উন্নয়‌নের ছোঁয়া লা‌গেনি উ‌ল্লেখ ক‌রে ‌তিনি আ‌রো ব‌লেন, ২০০১ থে‌কে ২০০৬ সা‌লে বিএন‌পি বহু উন্নয়নমূলক কাজ ক‌রে‌ছে। রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠা‌নের উন্নয়ন ক‌রে‌ছে। ২০০৬ পরবর্তী ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় এ‌লে বিএন‌পির আম‌লে চালু হওয়া কিছু প্রকল্প বন্ধ ক‌রে দেয়া হয়। দে‌শের উন্নয়ন, জনদু‌র্ভোগ লাঘবে আগামী সংসদ নির্বাচ‌নে ধা‌নের শী‌ষে ভোট দি‌য়ে ওয়াদুদ ভুঁইয়া‌কে সংসদে পাঠা‌তে সব সম্প্রদা‌য়ের প্রতি আহ্বান জানান তি‌নি।

বিএন‌পি ক্ষমতায় এ‌লে ধ‌লিয়া খা‌লের উপর মোহাম্মদপুর-বরঝালা ব্রিজ নির্মাণের আশ্বাস দেন তি‌নি।

এ সময় পৌর বিএন‌পির অংগ ও সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মী ও ৭ নং ওয়ার্ডে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা ও সনাতন ধর্মালম্বীগন উপ‌স্থিত ছি‌লেন।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন