কুতুবদিয়ায় নৌবাহিনীর চিকিৎসা ক্যাম্প


কুতুবদিয়া বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য বাংলাদেশ নৌ-বাহিনী এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ নৌ-বাহিনী কন্টিজেন্ট-এর উদ্যোগে টিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। চিকিৎসা নিতে আসা স্থানীয় রোগীরা নৌ-বাহিনীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দ্বীপের অসহায় ও দুস্থ ব্যক্তিদের পাশে নৌ-বাহিনী দাঁড়িয়েছে। এটি শুধু মানবিক নয়, প্রশংসনীয়ও বটে।” ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানায় তারা।
চিকিৎসা ক্যাম্পে অন্তত ৪০০ রোগীকে চিকিৎসা ওষুধ দেয়া হয় বলে জানা গেছে।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

















