মাটিরাঙ্গায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে খাগড়াছড়িরর মাটিরাঙ্গায় বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ শোভাযাত্রার আয়োজন করে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রাটি মাটিরাঙ্গার গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে ব্যাংক পাড়ার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা কর্মসূচিতে অংশ নিতে দুপরের অনেক আগে থেকেই মাটিরাঙ্গার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন।
বর্ণাঢ্য এ শোভাযাত্রায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য হিরণ জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রকিবুল হাসান, মাটিরাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সভাপতি হারুন মিয়া, মাটিরাঙ্গা পৌর যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক আবু তালেব, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক শাহিন আলম আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















