Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মানিকছড়িতে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ

মানিকছড়ি প্রতিনিধি:

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ এবং বিগত উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যানদের বিদায় উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা পরিষদ ও প্রশাসন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা টাউন হলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শুভাশীষ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার তামান্না মাহমুদ।

প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

অতিথি ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব পিএসসি, জেলা পরিষদে সদস্য এম এ জব্বার, জোন উপ-অধিনায়ক মেজর মো. তৌহিদ সালাহ উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো.শহিদুল ইসলাম মোহন, ক্যজয়রী মহাজন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, সাব জোন কমান্ডার লে. আকিব ক্রান্ত, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, এস এম রবিউল আলম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মো. মাঈন উদ্দিন, ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন, যুব লীগ নেতা সামায়ুউন ফরাজী সামু ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় অতিথিরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল ও ডলি চৌধুরাণীকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।

আর বিদায়ী চেয়ারম্যান ম্রাগ্য মারমা, ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তারকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংর্বধনা দেন।

এছাড়াও বিগত প্রথম-তৃতীয় উপজেলা পরিষদ চেয়ারম্যানদেরও  ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব পিএসসি বলেন, অনুষ্ঠান শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ করার সময় আমরা সবাই যেমন নিরবতা বজায় রেখেছিলাম। ঠিক তেমনি সবাই যেন সারা বছর শান্তিতে থাকতে পারি। শান্তির বাতাস আপনাদের মাঝে ছড়িয়ে পড়ুক। দুর্বৃত্তরা যেন আপনাদের ক্ষতি করতে না পারে সেজন্যে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।

পরে উপজেলা অফিসার্স ক্লাবে অতিথিসহ প্রায় ৫ শতাধিক ব্যক্তিবর্গ ও দলীয় নেতা-কর্মীরা দুপুরের খাবারে মিলিত হন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা চেয়ারম্যান বিদায়, বরণ, মানিকছড়িতে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন