Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মানিকছড়িতে জীপ-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে প্রেস ক্লাব সভাপতি আহত

Main

মানিকছড়ি প্রতিনিধি:

জেলার মানিকছড়ি উপজেলায় জীপ-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মানিকছড়ি প্রেস ক্লাব সভাপতি, পাক্ষিক মানিকছড়ি বার্তার নির্বাহী সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন গুরুত্বর আহত হয়েছেন।

জানা যায়, চন্দনাইশ থানার ওসি মো. আবুল কাশেম ভূইয়া ও প্রেস ক্লাব সভাপতি মো. মাঈন উদ্দিন লক্ষ্মীছড়ি থেকে প্রাইভেট কারে করে মানিকছড়িতে ফেরার পথে শনিবার দুপুর ১টার সময় পুরাতন হেলিপ্যাড সংলগ্ন এলাকায় অপরদিক থেকে আসা জীপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মো. মাঈন উদ্দিন গুরুত্বর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় মানিকছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মো. মাঈন উদ্দিনকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

অন্যদিকে, প্রেস ক্লাব সভাপতি আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মানিকছড়ি সদর হাসপাতালে ছুটে আসেন পার্বত্য জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক এনাম, প্রেস ক্লাবের সকল সদস্য ও সর্বস্তরের সাধারণ মানুষ।

এদিকে দূর্ঘটনার পর থেকে জীপ গাড়ীর চালক পলাতক রয়েছে। পুলিশ গাড়ি দু’টি উদ্ধার করেছে।

মানিকছড়ি থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেছেন, দুমরে-মুচরে যাওয়া গাড়ি দু’টি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, মানিকছড়িতে, মুখোমুখি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন