Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মা দিবসের অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন ও বাঁধন

badhon

বিনোদন ডেস্ক:
মা দিবসে একটি টিভি আয়োজনে অংশ নিলেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও তার একমাত্র কন্যা বাঁধন।

‘মাকে মনে পড়ে’ নামের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাবে। প্রথমবারের মত মাকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিলেন তারা।

রুকসানা কবীর কাকলীর পরিকল্পনা ও উপস্থাপনায় এবং রাসেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানটি কয়েক পর্বে সাজানো।

এ অনুষ্ঠানের আড্ডা ও আলোচনায় উঠে এসেছে মা-মেয়ের জীবনের অজানা সব গল্প। এ ছাড়াও থাকছে সাবিনা ইয়াসমিন এবং বাঁধনের মাকে নিয়ে গাওয়া গান।

এতে আরো দেখানো হবে একজন রত্নগর্ভা মায়ের সংগ্রামী জীবন কাহিনী এবং অসম্ভব কষ্ট আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বৃদ্ধাশ্রমে যেসব মা জীবনের শেষ দিনগুলো পার করছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘বিশ্বের প্রতিটি মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়াসে এ অনুষ্ঠানে অংশ নিয়েছি। বাঁধনের সঙ্গে এর আগে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিলেও এবারই প্রথম মা দিবসে অনুষ্ঠানে একত্রিত হয়েছি আমরা। আশা করি এ আয়োজন দর্শকদের ভালো লাগবে।’

রবিবার বিশ্ব মা দিবস উপলক্ষে এটিএন বাংলায় রাত ১১টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন