Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা অর্জুন চন্দ্র শীল পরলোক গমন


নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
মুক্তিযোদ্ধা ও বান্দরবানের লামা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অর্জুন চন্দ্র শীল শনিবার বিকালে লামা উপজেলা হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি সাংবাদিক এস কে খগেশ প্রতি চন্দ্র খোকনের বাবা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা অর্জুন চন্দ্র শীল ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করতে যুদ্ধ করেছিলেন। তিনি দীর্ঘদিন বান্দরবান জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার ও লামা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষানুরাগী ও পরোপকারী ছিলেন। রবিবার সকালে প্রয়াত অর্জুন চন্দ্র শীলের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।

তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন