ম্যানসিটির জয় ছিনিয়ে নিলো নটিংহ্যাম

fec-image

এবারের মৌসুমে যে দুর্ভাগ্য ভর করেছে, তা থেকে মোটেও বের হতে পারছে না ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার মত কোচকেও মূদ্রার উল্টো পিঠ দেখতে হচ্ছে। শনিবার রাতে নটিংহ্যাম ফরেস্টের মাঠ দ্য সিটি গ্রাউন্ডে খেলতে গিয়ে ১-০ গোলে হেরে এলো ম্যানসিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে না সিটি এবার আর। এ বাস্তবতা এরই মধ্যে মেনে নিয়েছে ম্যানসিটির কোচ, কর্মকর্তা এবং ফুটবলাররা। তবে তাদের লড়াইটা হলো চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা।

সে লক্ষ্যে ভালোই এগিয়ে এসেছিলো সিটিজেনরা। ছিল তিন নম্বর স্থানে। কিন্তু নটিংহ্যামের কাছে হেরে চারে নেমে গেলো তারা। তিনে উঠলো নটিংহ্যাম। যদিও সেরা থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে পেপ গার্দিওলার শিষ্যরা।

দ্য সিটি পার্কে ম্যাচটা গোলশূন্য ড্রয়ের দিকেই এগুচ্ছিলো। কিন্তু ম্যাচের একেবারে অন্তিম সময়ে, ৮৩তম মিনিটে গোল করে স্বাগতিক নটিংহ্যাম ফরেস্টকে জয়সূচক একমাত্র গোলটি উপহার দেন ক্যালাম হাডসন ওদোই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন