যুক্তরাষ্ট্র-ইরান ফের বৈঠক কখন এবং কোথায়

fec-image

দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে আগামী বৃহস্পতিবার। আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশগুলোর সক্রিয় প্রচেষ্টায় আলোচনার দিনক্ষণ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও পারমাণবিক ইস্যু ঘিরে উত্তেজনা কমানোর ক্ষেত্রে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি জানিয়েছে, দুই দেশই নীতিগতভাবে আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে। যদিও এখনো বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান চূড়ান্ত হয়নি, তবে কূটনৈতিক পর্যায়ে প্রস্তুতি এগিয়ে চলছে।

বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নাম আবারও আলোচনায় এসেছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাকেও একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত আগের দফা আলোচনার পর থেকেই যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। পাকিস্তান এ ক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদানে সক্রিয় ভূমিকা পালন করছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক সফল হলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হতে পারে। যদিও স্থায়ী সমাধান নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে, তবে এটি কূটনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র : মিডল ইস্ট আই

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, বৈঠক, যুক্তরাষ্ট্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন