Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

যুবলীগ নেতাকে পিটিয়ে জখম: মূমুর্ষূ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে

chakaria-pic-nurul-mostafa-25-09

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিলের খিলছাদক এলাকায় এক যুবলীগ নেতাকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। মুমুর্ষ অবস্থায় ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ওই যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন ও তার লেলিয়ে দেওয়া একদল ভাড়াটে সন্ত্রাসী জড়িত রয়েছে।

আহত যুবলীগ নেতার নাম নুরুল মোস্তফা (২৮)। তিনি কৈয়ারবিল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খিলছাদক গ্রামের মো. আবদুল্লাহর পুত্র এবং ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক।

গুরুতর আহত যুবলীগ নেতা নুরুল মোস্তফার পরিবার সদস্যরা অভিযোগ করেছেন, সম্প্রতি ইউনিয়নের সার ডিলার আলতাফ হোসেন সার পাচারের সময় ধরা পড়েন ভ্রাম্যমাণ আদালতের কাছে। এ সময় ওই সার ডিলারের নগদ জরিমানাও করে আদালত। এরপরও চেয়ারম্যান মক্কী ইকবাল অনৈতিকভাবে হাতিয়ে নেন ৩০ হাজার টাকা। ওই সময় এ ঘটনার প্রতিবাদ করে যুবলীগ নেতা নুরুল মোস্তফা। এর জের ধরে শনিবার সন্ধ্যায় একটি চায়ের দোকানে বসা অবস্থায় অতর্কিত হামলা চালায় আরিফ, রিপনসহ একদল সন্ত্রাসী। এ সময় চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, ‘যুবলীগ নেতা নুরুল মোস্তফার ওপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন