রাঙামাটিতে আইনজীবী সমিতির ডাকে আদালত বর্জন ও অবস্থান ধর্মঘট পালিত

স্টাফ রিপোর্টার:

রাঙামাটির চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে আদালত বর্জন ও ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেছে রাঙামাটির আইনজীবী সমিতি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আইনজীবীরা জেলা আদালত চত্বরে থেকে মৌন মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার আদালত চত্বরে এসে অবস্থান ধর্মঘটে মিলিত হয়। এসময় আদালত প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হলা থোয়াই প্রু মারমা জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর অবিচারকসুলভ আচরণ, স্বেচ্ছাচারী মনোভাব ও আইনজীবীদের সাথে অসৌজন্যমূলক আচরণের কারণে বর্তমানে বার ও বেঞ্চের মধ্যকার সম্পর্ক অবনতির প্রেক্ষিতে করণীয় নির্ধারণে ইতোমধ্যে বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্তও নিয়েছেন রাঙামাটির আইনজীবীরা। তাদের দাবী পূরণ না হলে আইনজীবীরা আরো কঠোর কর্মসূচি দেবেন বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, রাঙামাটির আইনজীবীদের উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া পূরণ না হওয়ায় আইনজীবীরা গত ১১ অক্টোবর থেকে রাঙামাটির চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারের দাবিতে আইনজীবীরা এ কর্মসূচি পালন করছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন