রাঙামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন

fec-image

রাঙামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান পাতা ও সাংলান উৎসবের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে জেলা পরিষদের আয়োজনে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউট মাঠে প্রধান অতিথি থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে থাকলে বাংলাদেশ পিছিয়ে থাকবে। বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। পরস্পর সম্মিলিত ভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে।

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, পার্বত্যঞ্চলের সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের এ ঐতিহ্যগত সংস্কৃতি ধরে রাখতে হবে।

এর আগে রাঙামাটি সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে গড়িয়া নৃত্য, জলকেলিসহ পাহাড়ি সম্প্রদায়ের নানা অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এইবারের উৎসবে পাহাড়ি জনগোষ্ঠির ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে বিপনী বিতান বসেছে। এ অনুষ্ঠান চলবে আগামী সাতদিন। ১২ ফেব্রুয়ারি এ উৎসবের পরিসমাপ্তি ঘটবে। এরপর আনুষ্ঠানিক ভাবে পাহাড়ি জনগোষ্ঠি স্ব স্ব ভাবে তাদের উৎসব পালন করবে।

জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, রাঙামাটি সদর জেন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন