রাঙামাটিতে যুবলীগের নেতা আটক


রাঙামাটি জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ও রাঙামাটি ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. মিজানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন। মিজান ইতোমধ্যেই পাসপোর্ট ভিসা করে দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানায় পুলিশ ।

পুলিশ জানিয়েছে, সোমবার দিনগত রাতে বনরূপা বাজার থেকে তাকে আটক করা হয়। মিজান গ্রেফতারের পূর্বমুহুর্ত পর্যন্ত পতিত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। বিষয়টি তার মুঠোফোনের মাধ্যমেও নিশ্চিত হয় পুলিশ। মিজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা তদন্ত করে দেখছেন। এছাড়াও মিজানের আয় নিয়েও খোঁজ করছে অন্য আরেকটি সংস্থা।
আটকের পর তার মুঠোফোন চেক করে দেখা যায় তিনি রাঙামাটির সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করতেন এবং মিজান ইতোমধ্যেই পাসপোর্ট ভিসা করে দেশ ত্যাগের প্রস্তুতিও নিচ্ছিলেন, এমন তথ্য জানায় পুলিশ ।

















