৭ দিন পর কাপ্তাই বাঁধের পানি ছাড়া বন্ধ ঘোষণা

fec-image

বৃষ্টিপাত কম হওয়ার কারণে কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে আসায় সাত দিন পর কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ ঘোষণা করলো কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এমন তথ্য নিশ্চিত করেছেন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

এ প্রকৌশলী আরও বলেন, কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রভাহিত না হওয়ায় মঙ্গলবার সকাল আটটায় পানি ছাড়া বন্ধ ঘোষণা করা হয়।

তিনি বলেন, বর্তমানে কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৭ দশমিক ৫ ফুট মিনস সি লেভেল। বিদ্যুৎ কেন্দ্রটির পাঁচটি ইউনিট এখনো সচল আছে এবং সর্বোচ্চ ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

এর আগে মূষুল ধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রভাহিত হওয়ায় সোমবার (৪ আগস্ট) দিনগত রাত ১২ টা ৫ মিনিট থেকে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ছয় ইঞ্চি খুলে দিয়ে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিলো।

এরপর মঙ্গলবার (৫ আগস্ট) দিনগত রাত ১১ টা থেকে ১৬ জলকপাট দেড় ফুট খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৩০ হাজার কিউসেক পানি, বুধবার (৬ আগস্ট) দুপুর ১টা থেকে জলকপাট আড়াই ফুট খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি, বুধবার (০৬ আগস্ট) রাত ১১ থেকে জলকপাট তিন ফুট খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি এবং বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে জলকপাট সাড়ে ৩ ফুট খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিলো।

পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের কারণে প্রতিদিন ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

পানি বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন