রাঙামাটিতে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৮২ হাজার ৪৯৬ জন

fec-image

রাঙামাটিতে এবার ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৮২ হাজার ৪৯৬ জন নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আগামী শনিবার থেকে এ ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ২০২১) সকালে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদিক ওরিয়েন্টেশনে এ তথ্য জানান রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

এতে বলা হয়, এ প্লাস ক্যাম্পেইনে এবার ৯২৫১ জন ৬ থেকে ১১ মাস বয়সী শিশু (নীল ক্যাপসুল) এবং ৭৩২৪৫ জন ১২ মাস থেকে ৫৯ বছর বয়সী শিশু ভিটামিন এ প্লাস (লাল) ক্যাপসুল খাওয়ানো হবে।

ওরিয়েন্টশন শুরুতে ভিটামিন এ প্লাসের উপর প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার মো. মোস্তফা কামাল। ওরিয়েন্টেশনে বলা হয় আগামী ১১ ডিসেম্বর শনিবার হতে জেলায় সকল উপজেলার সকল ইউনিয়নে একযোগে এ ক্যাম্পেইন শুরু হয়ে শেষ হবে ১৪ ডিসেম্বর। এবার রাঙামাটিতে মোট ১৩১৫টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ২২০১ জন সেচ্ছাসেবী কর্মী ৪২৯ জন মাঠকর্মী ২৪১ জন ১ম সারীর তদারককারী কাজ করবে।

রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, ক্যাম্পেইনে যেন কোন শিশু বাদ না যায় সেজন্য সবার সহযোগিতা এবং নির্ধারিত সময়ের মধ্যে কোন শিশু বাদ গেলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে খাওয়ানো যাবে।

এসময় রাঙামাটি প্রেস ক্লাব সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক কে এম মকছুদ আহম্মদ সহ রাঙামাটি জেলার সকল গণমাধ্যম কমীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন