Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙামাটির প্রবীণ সাংবাদিক মোখলেস উর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

Untitled-1 copy

স্টাফ রিপোর্টার:
রাঙ্গামাটি জেলার প্রবীন সাংবাদিক ও স্থানীয় প্রচার বহুল পত্রিকা দৈনিক রাঙামাটির প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ পত্রিকার সম্পাদক মোখলেস উর রহমান ভূঁইয়া ইন্তেকাল করেছেন । (ইন্নালিল্লাহি…..ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

বুধবার দিবাগত রাত ১২.৪৫ মিনিটে রাঙামাটি জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি তার সহধর্মিণী ও চারজন ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের মেঝো ছেলে রাসেল জানিয়েছে, গত কয়েকদিন ধরেই তার বাবার শরীর অসুস্থ ছিল। ঠাণ্ডাজনিত রোগে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হওয়ায় তাকে বুধবার বিকেলে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার দুপুর ১টা দিকে রাঙামাটি সদর হাসপাতাল মসজিদের মাঠে প্রথম নামাজে জানাযার পর তার কর্মস্থল প্রেস ক্লাব নিয়ে যাওয়া হয়। পরে বিকাল ৩টার দিকে তার মরদেহ দেশের বাড়ি চাঁদপুরে নিয়ে যাওয়া হয়।

এদিকে সাংবাদিক মোখলেস উর রহমান ভূঁইয়া মৃত্যুতে শোক নেমে আসে তার পরিবারসহ সাংবাদিক ও সহকর্মদের মধ্যে। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও বন্ধু, আত্মীয়-স্বজন শেষ বিদায় জানাতে ভির করে তার নিজ বাস ভবনে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন