রাঙামাটি আমার কর্মজীবনের বেস্ট স্টেশন : ডিসি নাজমা আশরাফী


‘রাঙামাটি আমার কর্মজীবনের বেস্ট স্টেশন’ বলে মন্তব্য করেছেন, সদ্য দায়িত্ব পাওয়া নতুন জেলা প্রশাসক নাজমা আশরাফী। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পার্বত্যাঞ্চলে কাজ করার আমার বহুদিনের ইচ্ছে ছিলো। উপরওয়ালা আমার ইচ্ছা পূরণ করেছে। আমার বন্ধুরা আমাকে বলেছে, পার্বত্য জেলা রাঙামাটি হলো অস্ট্রেলিয়া। রাঙামাটি খুবই নিরিবিলি পরিবেশ। আমার অত্যন্ত ভালো লেগেছে। আশা করছি কর্মজীবনটা ভালো উপভোগ করতে পারবো। রাঙামাটির সব মহতী কাজে আমাকে পাশে পাবেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াসসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

















