রাঙামাটির ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শনে ডিসি

fec-image

বঙ্গোপসাগরের সৃষ্ট অতি প্রবল ঘুর্ণিঝড় ‘মোখা’র প্রভাব পড়তে শুরু করেছে রাঙামাটিতে। যে কারণে সকল প্রকার ক্ষয়-ক্ষতি এবং প্রাণহানী এড়াতে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের সড়িয়ে নিতে কাজ শুরু করেছে।

শনিবার (১৩ মে) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান শহরের ঝুঁকিপূর্ণ এলাকা রূপনগর, শিমুলতলী এলাকা পরিদর্শনে বের হন।

এসময় তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের দ্রুত সময়ের মধ্যে সরে যেয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে অনুরোধ জানান।

এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডিসি, মোখা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন