Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজ বন্ধের দাবি জানিয়েছে পিসিপি

pcp
নিজস্ব প্রতিনিধি :
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের সকল কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

মঙ্গলবার রাঙ্গামাটির কাপ্তাই থানা শাখার ১৩তম কাউন্সিল উপলক্ষে আয়োজিত এক কর্মীসভায় পিসিপি নের্তৃবৃন্দ, পার্বত্য শান্তিু চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না  করা পর্যন্ত রাঙ্গামাটির এই দুটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম বন্ধ রাখা দাবি জানান।

পিসিপি’র কাপ্তাই শাখার এ কাউন্সিলে এসিং মং মার্মা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা শাখা জনসংহতি সমিতি’র সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র সহ-সভাপতি এবং আঞ্চলিক পরিষদের সদস্য মনুচিং মার্মা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা শাখা পিসিপি সভাপতি অন্তি চাকমা, জেলা শাখা যুব সমিতির সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, কাপ্তাই থানা শাখা জনসংহতি সমিতি’র সভাপতি বিক্রম মার্মা, পার্বত্য চট্টগ্রাম হিল ইউমেন্ট ফেডারেশন রাঙ্গামাটি সরকারী কলেজ শাখা সাধারণ সম্পাদিকা দিপা চাকমা, কর্ণফুলী (ডিগ্রী) কলেজ শাখা পিসিপি সভাপতি অংচিনুং মার্মা, কর্ণফুলী কলেজ শাখা পিসিপি সাধারণ সম্পাদক সুমন তংচংগ্যা প্রমুখ।

কাউন্সিলে সভাপতি হিসেবে দায়িত্ব পান ক্যাসিংহ্লা র্মামা, সাধারণ সম্পাদক রিপন চাকমা এবং সাংগঠনিক সম্পাদক খোকন চাকমা।

সভায় বক্তারা আরো বলেন, শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ দ্বারাগুলো বাস্তবায়ন না করেই সরকারের পক্ষ থেকে চুক্তি বাস্তবায়নের মিথ্যা তথ্য উপস্থাপন করা হচ্ছে। অবিলম্বে শান্তি চুক্তি সকল ধারার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বক্তারা। আর চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের সকল কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছেন তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন