রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি অনুদান বিতরণ

fec-image

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের ২১ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে মোট ৮ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক প্রদান করা হয়।

রাজস্থলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তুহিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার।

এ সময় তিনি বলেন, বন্যহাতির কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদের ওপর আক্রোশ প্রকাশ করা যাবে না। সরকার ক্ষতিপূরণের আবেদন গ্রহণ করছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। মানুষ ও হাতির মধ্যে দ্বন্দ্ব নিরসনে সবাইকে আরও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক তার বা অন্য কোনো অবৈধ উপায়ে হাতি হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ। হাতি হত্যার দায়ে ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন রাইখালি রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আজগর আলী খান ও বনকর্মী হাসান।

এ সময় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, রাজস্থলী, সরকারি অনুদান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন