অবশেষে রাঙামাটির সাথে সারাদেশের বাস চলাচল শুরু

fec-image

দীর্ঘ ১২ ঘন্টা পর অবশেষে রাঙামাটির সাথে সারা দেশের যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সন্ধ্যা ৬ থেকে যান চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন, রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এস.এম. মান্না।

এর আগে সৌদিয়া পরিবহনের সাথে দ্বন্ধে রাঙামাটির সাথে সারাদেশের বাস চলাচল বন্ধ রেখেছিলো চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি। বৃহস্পতিবার (২২জানুয়ারী) সকাল থেকে রাঙামাটি উদ্দেশে কোন গাড়ি ছেড়ে যায়নি। সরকারি বাস বিআরটিসি চলাচল করলেও তাদের গাড়িও আটকে দেয়ার অভিযোগ রয়েছে। এতে বিপাকে পড়েছিলো এই রুটে চলাচলকারী যাত্রীরা।

জানা গেছে, সৌদিয়া পরিবহন তাদের একটি বাস রাঙামাটি-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করে, কিন্তু চট্টগ্রাম-রাঙামাটি মালিক সমিতিতে টোকেন ফি জমা দেয়ার কথা থাকলেও সেটা তারা দেয়নি। এতে বুধবার সমিতির নেতৃবৃন্দ সৌদিয়া কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তা চালু করা হয়। এর প্রতিবাদে কোনও প্রকার ঘোষণা ছাড়াই সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।

এদিকে হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা

উল্লেখ্য, রাঙামাটি বাস মালিক সমিতি মূলত চট্টগ্রামের রাউজান থেকে নিয়ন্ত্রিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন