কাপ্তাইয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ৫০ জনের বিএনপিতে যোগদান


রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের জনসমাবেশে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ৫০ জন নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়ইছড়ি কর্ণফুলি স্টেডিয়ামে দীপেন দেওয়ানের নির্বাচনী প্রথম জনসভায় অংশ নিয়ে বিএনপিতে যোগ দেন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষজন।
কাপ্তাই অঞ্চলের সভাপতি ও ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি ওপর পাহাড় সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা নেতৃত্বে ৫০ জন নর-নারী আনুষ্ঠানিকভাবে ফুল ও ধানের শীষ প্রতীক হাতে নিয়ে বিএনপিতে যোগদান করেন।
অজিত কুমার তঞ্চঙ্গ্যা জানান, বিএনপির আদর্শকে ভালোবেসে আমরা বিএনপিতে যোগদান করেছি।
রাঙামাটি আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান যোগদানকারী তঞ্চঙ্গ্যা নর-নারীদের ফুল ও ধানের শীষ প্রতীক হাতে দিয়ে বরণ করে নেন। এ সময় রাঙামাটি ও কাপ্তাই উপজেলার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















